× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:২৩ পিএম

অসুস্থ শিশুকে খাবার খাইয়ে দিচ্ছেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অসুস্থ শিশুকে খাবার খাইয়ে দিচ্ছেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।

এ নিয়ে গত ১৩২ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২১ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যমতে, মারা যাওয়া ৬ শিশুই ঢাকার বাসিন্দা।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৮ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ অধিদপ্তর।

এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮১ জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৭৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা