× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৬:১৫ পিএম

হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকার ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে আরও ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৩ জন)। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

নতুন শনাক্ত ৯৫০ জন সন্দেহজনক রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকায় ৪০৯ জন এবং চট্টগ্রামে ২২২ জন শনাক্ত হয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১১৯ জন, সিলেটে ৬২ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১৮ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

একই সময়ে সারা দেশে ৮৫৪ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২২,১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মোট ১৫,১৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।

এই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৭১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা ও বিভাগ বিবেচনায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ পর্যন্ত মোট ১০৪,৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০১,০৫৬ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা