× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম: ৮০০ ছাড়াল প্রাণহানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৬:০৮ পিএম

হাসপাতালের বেডে কান্নারত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালের বেডে কান্নারত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১২৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ শিশু। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।

মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন ঢাকার বাসিন্দা আর ২ জন সিলেটের।

এ ছাড়া ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩৩ শিশু। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯০৪ জন।

এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৪ জন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ রোগী, যাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা