× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৬:৪৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:৪৮ পিএম

হাম আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাম আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে হাম উপসর্গে (সন্দেহভাজন) গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১৩০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে (সন্দেহভাজন) ৭০২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর ৯৫ জন মারা গেছেন। 

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (২২০ জন)।

হাসপাতালের চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৮ জন নতুন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ৪১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা