× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৩২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:১৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩০৬ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চলতি জুলাই মাসে ১৬ দিনে প্রাণ গেছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও অন্যজন ঢাকা দক্ষিণের। একই সময় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৬৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ৩০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এখন পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১৭ ডেঙ্গু রোগী মারা গেছেন। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ জন ভর্তি হয়েছেন এই বিভাগেই।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে বর্তমানে ১০০ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৭২ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৯ হাজার ৬৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৭৩২ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা