× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের পথে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:১২ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার ‘বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার ‘বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ফাইল ছবি

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত।

তিনি বলেন, “বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’-এর সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ কাজ করবে, যা দেশের স্বাস্থ্যখাতের সংস্কারকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে”।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার ‘বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ’ শীর্ষক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এস এম ক্বাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি দলের ড. ওয়াতিন আলম, আর্ক ফাউন্ডেশনের পরিচালক রোমানা হক, রিসার্চ অ্যাসোসিয়েট বদরুদ্দীন সাইফিসহ দেশের শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, শহর থেকে গ্রাম পর্যন্ত সবার জন্য মানসম্মত চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং দেশি-বিদেশি উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি সমন্বিত ন্যাশনাল আই কেয়ার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী সপ্তাহে একটি ন্যাশনাল স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী আগস্টের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে ‘স্পেক্স ২০৩০’ উদ্যোগের কার্যক্রম শুরু হবে।

চক্ষু স্বাস্থ্যসেবায় সরকারের তিনটি অগ্রাধিকার তুলে ধরে ড. মুহিত বলেন, “বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মানুষ ছানিজনিত অন্ধত্বে ভুগছেন। তাদের দ্রুত অস্ত্রোপচারের আওতায় আনা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে চশমার অভাবে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন এবং কর্মক্ষম মানুষের উৎপাদনশীলতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব বয়সী মানুষের জন্য সহজলভ্য ও বিনামূল্যে চশমা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে”।

প্রতিমন্ত্রী বলেন, “দেশে ডায়াবেটিসজনিত জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পর্যায় পর্যন্ত দ্রুত ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার”।

স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে চক্ষু স্বাস্থ্যসেবায় বাংলাদেশের এই উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও প্রকাশ করেন ড. মুহিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা