× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৩২৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩২৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সোমবার এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চলতি জুলাই মাসে ১২ দিনে প্রাণ গেছে ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন আরো ৬১ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা