প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
ফাইল ছবি
দেশে গত ১১৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও তিন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।