× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের সব হাসপাতালের জন্য ৬ বিশেষ নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি

দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত এবং আগামী ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা শতভাগ কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় শনিবার এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নিজ নিজ হাসপাতালের সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি করবেন। 

এছাড়া মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

এতে আরও বলা হয়, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখে জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনরা প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। 

পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)-এর কাছে পাঠাতে হবে।

এ ছাড়া আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে বলা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায় বহন করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা