× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেসের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

রাজধানীর গুলশানে শনিবার ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ছবি: রিজুভা ওয়েলনেস

রাজধানীর গুলশানে শনিবার ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ছবি: রিজুভা ওয়েলনেস

নারীর মানসিক, শারীরিক ও সামগ্রিক সুস্থতাকে আরও গুরুত্ব দিয়ে কাজ করার লক্ষ্যে ব্লুমিং বি এবং রিজুভা ওয়েলনেসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

রাজধানীর গুলশানে অবস্থিত রিজুভা ওয়েলনেসে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. তাওহিদা রহমান ইরিন। তিনি বলেন, “ব্লুমিং বি এমন একটি নিরাপদ ও আন্তরিক প্ল্যাটফর্ম, যেখানে নারীরা নির্দ্বিধায় নিজের মনের কথা বলতে পারেন, অনুভূতি প্রকাশ করতে পারেন এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান। মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “রিজুভা ওয়েলনেসের সঙ্গে এই অংশীদারিত্ব নারীদের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে। আত্মযত্ন, স্বাস্থ্যসেবা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা- এই চারটি ক্ষেত্রকে সমন্বিত করে নারীদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করবে।”

ব্লুমিং বি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমি মৌ বলেন, “মন জানালার যাত্রার শুরু থেকেই রিজুভা ওয়েলনেস আমাদের পাশে থেকেছে এবং আমাদের উদ্দেশ্যের প্রতি আন্তরিক সমর্থন ও আস্থা রেখেছে। আমরা রিজুভা ওয়েলনেসকে শুধু একটি পার্টনার হিসেবে নয়, বরং এই যাত্রার একজন নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে দেখি।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আমাদের যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং ৪০ ঊর্ধ্ব নারীদের জন্য একটি সমন্বিত, বিশ্বাসযোগ্য ও কার্যকর হেলথ এবং ওয়েলনেস প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, আমরা একসঙ্গে আরও বেশি সংখ্যক নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তাদের সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনযাত্রা গড়ে তুলতে অবদান রাখতে সক্ষম হব।”

রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক বলেন, “নারীর শারীরিক, মানুষিক এবং সামাজিক সুস্থতার জন্যই রিজুভা ওয়েলনেস অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে এবং এই ব্লুমিং বির পাশে রিজুভা ওয়েলনেস সবসময়ই থাকবে। আশা করি একসাথে আমাদের এই পথচলা আরো অনেক দূর এগিয়ে যাবে।”

ব্লুমিং বি লিমিটেডের চেয়ারম্যান মো. হাসিবুল করিম বলেন, “ব্লুমিং বি লিমিটেডের পক্ষ থেকে ‘মন জানালা’ একটি সামাজিক উদ্যোগ, যার সূচনা হয়েছিল ৪০ ঊর্ধ্ব নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে।  রিজুভা ওয়েলনেসেও একই ধরনের উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আমাদের যৌথ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং মন জানালার সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্লুমিং বি লিমিটেডের হেড অব বিজনেস অর্চি রহমান বলেন, “রিজুভা ওয়েলনেসের সঙ্গে এই যাত্রার মাধ্যমে মন জানালার সদস্যরা আরও মানসম্মত সেবা ও কার্যক্রমের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা মন জানালা কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা