ফাইল ছবি
সারা দেশে গত পাঁচদিনে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি। একই সময়ে হাম উপসর্গে (সন্দেহজনক হাম) ২৩ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১০১ দিনে হামে প্রাণ গেছে ৬৮৯ শিশুর। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৫৯৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৩ শিশু মারা গেছে তাদের তিনজনই ঢাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৯৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯২১ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০১ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৯১১ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫ হাজার ৮৮২ জন রোগী