× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু: চলতি বছরে আক্রান্ত ৫০৩৯, মৃত্যু ১০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৯ জন। যার মধ্যে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী বাসিন্দা। তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে ৪ হাজার ৬৯২ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১২৪ জন ডেঙ্গু রোগী।


২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৩৯ জন। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ এবং উত্তর সিটি করপোরেশনে ১৬ জন। এছাড়া খুলনা বিভাগেও গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

একই সময়ে চট্টগ্রামে ১৪, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১২, রাজশাহীতে ৯, সিলেটে ৩, ময়মনসিংহ ও রংপুরে ১ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মোট রোগীদের মধ্যে চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ১ হাজার ৮৪২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর মারা যাওয়া ১০ জনের মধ্যে জুন মাসেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা