সারা দেশে ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮০৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ফাইল ছবি
সারা দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
একই সময়ে দেশে নতুন করে ৮০৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে ৮০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট ৫৮৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ল্যাবরেটরি ও চিকিৎসাগতভাবে নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।
এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষা ও চিকিৎসাগত মূল্যায়নের ভিত্তিতে ১০ হাজার ৯৪৯ জনের হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।