× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এনায়েত হোসেন

সিলেট ব্যুরো

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৮:৫২ পিএম

এএইচএম এনায়েত হোসেন।

এএইচএম এনায়েত হোসেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক ছিলেন তিনি।

আগামী চার বছরের জন্য তাকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন এনায়েত হোসেন।

রবিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ চিকিৎসাশিক্ষা-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের বাসিন্দা ডা. এনায়েত। গত বছরের ৭ আগস্ট স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে অষ্টম বিসিএস ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এনায়েত হোসেন। দীর্ঘদিন ওসমানী মেডিকেল কলেজে দায়িত্ব পালনের পর ২০০৩ সালে রংপুর মেডিকেল কলেজ ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরিচালক হিসেবে দায়িত্ব পান।

২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এনসিডিসি) হিসেবে নিয়োগ পাওয়ার পর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে পদোন্নতি পান ডা. এনায়েত। সর্বশেষ গ্রেড-১ কর্মকর্তা হিসেবে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। ২০১৯ সালে নিয়োগ পেয়েছিলেন নবগঠিত স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের প্রথম ডিজি হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা