× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম: ৯৩ দিনে প্রাণহানি ৬৫৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৪:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে কোনো শিশু মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ৯৩ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৪ শিশু। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে যে শিশুটির মৃত্যু হয়েছে সে খুলনা বিভাগের বাসিন্দা।

আক্রান্তের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৯২৯ জনে। একই সময়ে নতুন করে ১৩৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫২৩।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭২ হাজার ৪০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৭৮২ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা