প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতন করতে নির্দেশনা প্রদান করা হলো।
যেসব হাসপাতালে রেফারের নির্দেশ দেওয়া হয়েছে
১. ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও
ইনস্টিটিউট