প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ফাইল ছবি
সারা দেশে গত তিন দিনে নিশ্চিত হামে মারা যাওয়া শিশুর সংখ্যা শূন্য। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ১৪ শিশু।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে প্রাণ গেছে ৫৫০ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ৮৮ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৫০ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৩ শিশু মারা গেছে তারা সকলেই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১১০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ৫৭ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৮ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন।
তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ হাজার ৫৬ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১৪৮ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৩ হাজার ২৯৩ জন রোগী।