× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬ ১৩:১৯ পিএম

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন (রবিবার) এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে এই মানবিক কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশ্বাস করে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা