× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ দফা দাবিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

মানববন্ধন ও বিক্ষোভ করছেন শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানববন্ধন ও বিক্ষোভ করছেন শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন সহ ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের সামনে রবিবার দুপুর থেকে এ বিক্ষোভ করে তারা। এর সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরিক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরাও।

আন্দোলনকারীরা জানান, নতুন পে স্কেলের সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন  ৩০ হাজার টাকায় উন্নিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বি এম ইউ, বি সি পি এস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা সহ ৬ দফা দাবি জানান তারা। এ দাবি দ্রুত সময়ে মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে মেডিকেল কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা