প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
মায়ের কোলে হামে আক্রান্ত শিশু। ফাইল ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ৮২ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১৯ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯১ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৫ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন এবং সিলেট বিভাগের ১ জন। ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃ্ত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হামের রোগী ভর্তি হয়েছেন ১০৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮২ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬২ হাজার ২৮৭ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫০৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৫৮৫ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮ হাজার ১৫৪ জন রোগী।