প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম
ঢাকার জেজি হেলথকেয়ার এখন থেকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ সই হয়েছে। এতে সই করেন সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই ও জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের রোগীদের বিদেশের চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে ঢাকার জেজি হেলথকেয়ার এখন থেকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবে।
এ বিষয়ে আন্তর্জাতিকভাবে
স্বীকৃত সানওয়ে মেডিক্যাল সেন্টার ও জেজি হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) সই হয়েছে।
এই চুক্তির ফলে বাংলাদেশের
রোগীরা জেজি হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও হাসপাতালে
ভর্তির সহায়তা পাবেন। ভিসা, বিমান টিকেট ও আবাসন ব্যবস্থাপনা পরিচালনা করবে সহযোগী
প্রতিষ্ঠান স্টেক হলিডেজ লিমিটেড। এতে রোগীদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের
ঝামেলা দূর হবে এবং বিশেষ ডিসকাউন্টে ওয়ান-স্টপ সেবা মিলবে।
জেজি হেলথকেয়ার ও
স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশি রোগীদের জন্য
বিদেশে চিকিৎসার পুরো প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করবে। আমরা সর্বোচ্চ
মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ”।
সানওয়ের আন্তর্জাতিক
প্রকল্প প্রধান লিম ওয়েই ই বলেন, “বাংলাদেশে জেজি হেলথকেয়ারকে আমাদের অফিসিয়াল প্রতিনিধি
হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীরা বিশ্বমানের চিকিৎসা সহজে
গ্রহণ করতে পারবেন”।
মালয়েশিয়ার সানওয়ে
আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা দিয়ে আসছে। তাদের
সেবা বাংলাদেশি রোগীদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।