× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জেজি হেলথকেয়ার এখন মালয়েশিয়ার সানওয়ের প্রতিনিধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

ঢাকার জেজি হেলথকেয়ার এখন থেকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ সই হয়েছে। এতে সই করেন সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই ও জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকার জেজি হেলথকেয়ার এখন থেকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ সই হয়েছে। এতে সই করেন সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই ও জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রোগীদের বিদেশের চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে ঢাকার জেজি হেলথকেয়ার এখন থেকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবে।

এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে মেডিক্যাল সেন্টার ও জেজি হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) সই হয়েছে।

এই চুক্তির ফলে বাংলাদেশের রোগীরা জেজি হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও হাসপাতালে ভর্তির সহায়তা পাবেন। ভিসা, বিমান টিকেট ও আবাসন ব্যবস্থাপনা পরিচালনা করবে সহযোগী প্রতিষ্ঠান স্টেক হলিডেজ লিমিটেড। এতে রোগীদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঝামেলা দূর হবে এবং বিশেষ ডিসকাউন্টে ওয়ান-স্টপ সেবা মিলবে।

জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে চিকিৎসার পুরো প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করবে। আমরা সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই বলেন, “বাংলাদেশে জেজি হেলথকেয়ারকে আমাদের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীরা বিশ্বমানের চিকিৎসা সহজে গ্রহণ করতে পারবেন”।

মালয়েশিয়ার সানওয়ে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা দিয়ে আসছে। তাদের সেবা বাংলাদেশি রোগীদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা