× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ ও সনদ প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ ও সনদ প্রদান

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে রামপুরাস্থ আল কাদেরীয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এবং সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও, রাহবার সিটির পরিচালক অর্থ কাজী মোঃ তৈয়ব আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাবিবা সামাদ বিমার সঞ্চালনায় প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের শেষভাগে মাওলানা মোঃ মিজানুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা