× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৬০, মৃত্যু নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৬০, মৃত্যু নেই

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪৬০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় চলতি বছরের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুসংখ্যা অপরিবর্তিত ৩২৬ জনই রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২৪২ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৫ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এরপরই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন। এরপরে যথাক্রমে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত ৭৯ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ জন, অক্টোবরে ২২ হাজার ৫২০ জন এবং নভেম্বরের গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ২০৪ জন। আর জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরের ৭৬, অক্টোবরের ৮০ জন এবং নভেম্বরের গতকাল সকাল ৮টা পর্যন্ত মারা গেছে ৪৮ জন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা