প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
ফাইল ছবি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে তিনজন, বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন করে মারা গেছেন।
এতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ৫ জন নারী এবং ৫ জন পুরুষ। একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯ জন। এদের মধ্যে ৫৮ জন শিশু রয়েছে, যাদের বয়স ৫ বছরের কম। এছাড়া আক্রান্তদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সি সংখ্যঅ বেশি।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৫ হাজার ৯৯২ জনে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।