× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুহীন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১০ রোগী হাসপাতালে ভর্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৪ পিএম

মৃত্যুহীন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১০ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন। 

এরপরেই চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন ডেঙ্গু রোগী রয়েছেন। তবে এই সময়ে রাজশাহী, খুলনা, সিলেট এবং রংপুর বিভাগে কেউ নতুন করে আক্রান্ত হয়নি। 

গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ নিয়ে ৫৫ হাজার ৩৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ২৮০ জন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং ওই বছর এই ভাইরাসে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা