প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:৪৬ পিএম
বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ড প্ল্যাটফর্ম ‘ডক্টরগিরি লিমিটেড’ এক গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করেছে । ‘টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস: রোগী ও চিকিৎসকের আইনি অধিকার ও সুরক্ষা’ শিরোনামের সেমিনারটি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডা. মহিউদ্দিন কাউসার। তিনি বলেন, ডক্টরগিরি শুধু একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম নয়, এটি বাংলাদেশের ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ার একটি মুভমেন্ট।
তিনি বলেন, আমাদের লক্ষ্য—প্রযুক্তির মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও ন্যায়সংগত করা। রোগীর তথ্যের নিরাপত্তা, চিকিৎসকের আইনি সুরক্ষা এবং সর্বস্তরের মানুষের হাতে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
ইউএস এটর্নি রাজু মহাজন বলেন, ডক্টরগিরি হলো একটি টেলিমেডিসিন, হেলথ টেকনোলজি ও হেলথ এডুকেশন প্ল্যাটফর্ম। আমি চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবায় অন্তর্ভুক্ত করতে পারি। চিকিৎসা যেন ধনীদের একচেটিয়া অধিকার না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।