মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:৪১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৫৬ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এ র্যালিতে অংশ নেয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্যর ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ উপজেলা সমন্বয়কারি শওকত চৌধুরি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।