× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএনসিসির ১০ অঞ্চলে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:০২ পিএম

ডিএনসিসির ১০ অঞ্চলে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। মোট ১৮ কর্মদিবসে ১০টি অঞ্চলে টিকা দেওয়া হবে।

বুধবার (৮ অক্টোবর) গুলশান নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু এবং নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনে কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক টিকা প্রদান: ১২ অক্টোবর থেকে মোট ১০ কর্মদিবসে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে; স্থায়ী ইপিআই কেন্দ্র: ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্মদিবসে টিকা দেওয়া হবে; স্যাটেলাইট/আউটরিচ কেন্দ্র: ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে।

প্রতিটি টিমে থাকবেন ২ জন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক। উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে।

ডিএনসিসি জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ২১ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু অন্তর্ভুক্ত।

জন্মনিবন্ধন ছাড়াও টিকা পাওয়া যাবে

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জন্ম নিবন্ধন নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে। তবে যাদের জন্মনিবন্ধন নেই, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা