× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৮:০৫ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন, তারা দুজনই নারী। তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং অন্যজন ঢাকা দক্ষিণের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০ ও ২৭ বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৩৯৭ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ১৪২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এরপরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যথাক্রমে- বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রাম বিভাগে ৭০, রাজশাহী বিভাগে ৩২, খুলনা বিভাগে ৪১, ময়মনসিংহ বিভাগে ৩৪ এবং রংপুর বিভাগে ১০ জন। তবে এদিন সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৬৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এবং ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরের গতকাল সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে’তে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরের ৭৬ এবং অক্টোবরের গতকাল সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। আর গতবছর অর্থ্যাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা