× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্কুল ও কলেজে কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ সেপ্টেম্বর) শহীদ আনোয়ার স্কুল ও কলেজে ‘জীবন রক্ষার শিক্ষা নিন’ শীর্ষক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর সম্পর্কে জানে না। তাই হঠাৎ কেউ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে চিকিৎসার অভাবে হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করেন। আকস্মিক এই মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে তাৎক্ষণিকভাবে সিপিআর প্রদান সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। এ প্রশিক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষাক্রমে এই বিষয় অন্তর্ভুক্ত করার জন্য মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা। 

শহীদ আনোয়ার স্কুল ও কলেজের প্রিন্সিপাল কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডা. সাইদুর রহমান এবং মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসীন আহমদ। এ ছাড়া দুই শতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী এই কর্মশালায় অংশ নেন এবং হাতেকলমে প্রশিক্ষণ নেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা