প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ০০:২৯ এএম
প্রবা ফটো
বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ গর্বের সঙ্গে তাদের ৮ম বর্ষপূর্তি উদযাপন করছে। আস্থা, উদ্ভাবন ও সহমর্মিতার মাধ্যমে প্রায় এক দশক ধরে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার কাজ করে চলেছে।
প্রতিষ্ঠার পর থেকেই প্রাভা বাংলাদেশে ফ্যামিলি মেডিসিন ধারণার পথপ্রদর্শক। একই ছাদের নিচে নানা ধরণের স্বাস্থ্যসেবা প্রদানের এই মডেল রোগীকেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে প্রাভা হেলথ আজ আধুনিক স্বাস্থ্যসেবার রূপান্তরে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
৮ বছরের পথচলায় ৮ লাখেরও বেশি রোগীর আস্থা অর্জন করেছে প্রাভা হেলথ, যা প্রাভার মানসম্পন্ন সেবার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। বর্তমানে প্রাভার ডায়াগনস্টিক সেবা বিস্তৃত হয়েছে বাংলাদেশের ৩৫টি জেলায়, যার ফলে মানুষ আরও সহজে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
প্রাভার সেবার পরিসরে রয়েছে ডাক্তার কনসালটেশন, আধুনিক ডায়াগনস্টিকস, ইমেজিং, বিউটি অ্যান্ড ওয়েলনেস সলিউশন, হোম হেলথ সার্ভিস এবং ডিজিটাল হেলথ সেবা- যা রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ ও ঝামেলাহীন স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করে।
৮ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রাভা হেলথের সিইও মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, ‘আমাদের অষ্টম বর্ষপূর্তি মূলত আস্থার উদযাপন। আট বছরের মধ্যে ৮ লাখ রোগী প্রাভাকে তাদের স্বাস্থ্যসেবা পার্টনার এবং ভরসা হিসেবে বেছে নিয়েছেন। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, গুণগতমানসম্পন্ন এবং নির্ভরযোগ্য করা। দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে এই প্রচেষ্টার স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত এবং সকলের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ।’
সময়ের সাথে তাল মিলিয়ে প্রাভা হেলথ ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ এবং ‘হোম হেলথ সার্ভিস’ এর মতো নতুন সেবার ক্ষেত্রেও বিস্তার করছে, পাশাপাশি প্রাভা তার মূল লক্ষ্য সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অব্যাহত রেখেছে।