× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ুথ মার্চে ড. হোসেন জিল্লুর

উপদেষ্টাদের সঙ্গে তামাক কোম্পানির বৈঠক বাতিলের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০১:০১ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ০১:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপদেষ্টা কমিটির সঙ্গে তামাক কোম্পানিগুলোর বৈঠক বাতিল চেয়েছে ‘ইয়ুথ মার্চ’। তাদের সঙ্গে সহমত জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই সহমত পোষণ করেন। 

তরুণদের দাবির সঙ্গে সহমত পোষণ করে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। তামাক আমাদের প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। 

এ সময় উপস্থিত বক্তারা জানান, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এবং লাখ লাখ মানুষ অসুস্থ হয়। বিশেষ করে তরুণদের মধ্যে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। 

তামাক কোম্পানির সঙ্গে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে তীব্র উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিকেল ৫ দশমিক ৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।

ইয়ুথ মার্চ থেকে সরকারের প্রতি দুটি দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো- ১. উপদেষ্টা কমিটির তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। ২. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাস করতে হবে।

তামাকবিরোধী ইয়ুথ মার্চটির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা আহছানিয়া মিশন, ডর্প, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, নারী মৈত্রী, পিপিআরসি, প্রজ্ঞা, তাবিনাজ এবং অন্যান্য তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচি শেষে প্রায় ১০ হাজার তামাকবিরোধী যুব প্রতিনিধির স্বাক্ষর সংবলিত একটি দাবিনামা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা