× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় ২০৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ২০:০২ পিএম

২৪ ঘণ্টায় ২০৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৯ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু সংক্রান্ত পরিস্থিতিবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২০৯ জনসহ এই বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ৮৩ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন ভর্তি হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৪ শতাংশ। তবে মৃত্যু নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা