× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনায় আরও একজনের মৃত্যু, ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৮

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২০:১০ পিএম

করোনায় আরও একজনের মৃত্যু, ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জনসহ এই বছরের জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ৪৯ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ জন ভর্তি হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে ১০ জন এবং খুলনা বিভাগে ১০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৭২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের চলমান পরীক্ষাগারগুলোতে ৪৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ। আর, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ এবং প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৮ দশমিক ৪১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১ জনসহ এই বছরের জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়েছে ৭২০ জন। আর সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জনে। আর, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৯ জনের এবং চলতি বছরের জানুয়ারি থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা