× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

এবার দগ্ধদের চিকিৎসায় চীন থেকে আসছে মেডিকেল টিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১২:৫৬ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৫ ১২:৫৬ পিএম

এবার দগ্ধদের চিকিৎসায় চীন থেকে আসছে মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তারা আসছেন বলে ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দগ্ধ রোগী বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন। 

এদিকে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।

এছাড়া, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা