× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের জন্য আইনি নোটিস প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রত্যাশী বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি মো. শফিকুল ইসলামসহ চাকরিপ্রত্যাশীদের পক্ষে এই নোটিস প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

নোটিসে তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিক্যাল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃতরা ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে রিট মামলা করলে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়।

পরে আইনি লড়াই শেষে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটি গত ২০১৬ সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয়। 

উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২টি পদে (ফার্মাসিস্ট/উপ.সহ. কমি. মে অফিসার) নিয়োগ সম্পন্ন হলেও মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ সম্পন্ন করা হয়নি। অন্য দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৯ সালে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশনা দিলেও সে নির্দেশনা প্রতিপালিত হয়নি। আইনি নোটিসে অবিলম্বে মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদানের জন্য জনপ্রশাসনসচিব, স্বাস্থ্যসচিব, অর্থসচিব, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরকে গত মঙ্গলবার আইনি নোটিস প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা