× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮২৭ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে ঢাকা দক্ষিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৫ মার্চ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ হাজার ৮২৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। সোমবার (১০ মার্চ) সকালে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন (অ.দা.)।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সি ১ লাখ ১০ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৫ লাখ ৬০ হাজার শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র অনুমোদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের নিকট আবেদন জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করুন।

প্রতিবছর নির্দিষ্ট তারিখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আনয়ারুল আজিম। তিনি বলেন, জনগণের সুবিধার্থে প্রতিবছর নির্দিষ্ট তারিখে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হলে তারিখটি দিলে মানুষের মনে গেথে থাকবে। 

সভায় আরও উপস্থিত ছিলেন- লাইন ডাইরেক্টর, জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), মহাখালী, ঢাকা-১২১২, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারী ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপি’র প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি ও এসআইএমওগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা