× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৭:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) পাঁচজনের মধ্যে এই ভাইরাস পেয়েছে।

সোমবার (৩ মার্চ) সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দিয়েছে।

আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গবেষণায় জানা গেছে, বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত এবং এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সমস্যা হতে পারে।

বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এবং উষ্ণ তাপমাত্রা এডিস মশার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং এখন জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে।

জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং ডেঙ্গুর মতোই এর লক্ষণ, তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগটি ধরা পড়ে না। গর্ভবতী মহিলাদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক, কারণ এতে শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্ম নিতে পারে।

এটি ১৯৪৭ সালে উগান্ডায় বানরের শরীরে প্রথম শনাক্ত হয় এবং ১৯৫২ সালে মানবদেহে এর উপস্থিতি ধরা পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা