× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা ঢাকা মহানগরীসহ দেশের মোট ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এ বছর মেডিকেলে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর প্রতিটি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) ভর্তি পরীক্ষা দেবেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের জন্য ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তির জন্য আবেদন করেছিলেন। সে হিসেবে গত বছর একটি আসনের জন্য ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। সরকারি ৩৭ ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার প্রথমে থাকা শিক্ষার্থীরা। সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ছাড়া অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

পরীক্ষাকেন্দ্রগুলোর প্রবেশদ্বার সকাল ৮টায় খুলে দেওয়া হবে। সাড়ে ৯টায় বন্ধ করা হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে হলে পৌঁছানো নিশ্চিত করতে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা