× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৪:৪৬ পিএম

ঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ঢাকা মেডিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)সকালের দিকে জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালন  করা হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার দিবসটি উপলক্ষে ঢামেক হাসপাতালে  জনসচেতনতামূলক একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ, প্রশাসনিক ব্লক, বহির্বিভাগ, হাসপাতাল ভবন-২ ও ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস টেষ্ট ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে  জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান সহ কর্মকর্তা-কর্মচারীরা।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে।

২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন হয়ে আসছে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুইজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা