× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ পিএম

জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে রবিবার (২৭ অক্টোবর) সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেওয়া হয়। টিকা নিয়ে অসুস্থ হওয়ায় রবিবার রাতে ২৫ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন।

অসুস্থ শিক্ষার্থী, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে এসব শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেয়।

এদিকে এই ঘটনার খবর দ্রুত ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা