× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএমএইচে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৬ আন্দোলনকারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৯ পিএম

সিএমএইচে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৬ আন্দোলনকারী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত  ১ হাজার ৬৬৬ জন সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে (সিএমএইচ)  চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৮৬৭ জন।

শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত হওয়া ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য এসেছেন। তার মধ্যে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে এখনও চিকিৎসাধীন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা