× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২২৫ জন।

রবিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৭ জন, খুলনা বিভাগে ১১১ জন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ১২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৩২ হাজার ৮০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৯ হাজার ৫৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এ ছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যায় ১ হাজার ৭০৫ জন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা