× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নার্সিং মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে তাজউদ্দীন হাসপাতালে বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম

রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সদের বিক্ষোভ। প্রবা ফটো

রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সদের বিক্ষোভ। প্রবা ফটো

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন নার্সরা। এই কর্মসূচিতে চার শতাধিক নার্স যুক্ত হয়েছেন বলে জানান গাজীপুর নার্সিং সংস্কার পরিষদ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনরত নার্স ও নার্সিং শিক্ষার্থীরা জানায়, নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন, যার বিরুদ্ধে এবার তারা কঠোর কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনিক পদে তাদের নিজস্ব পেশাজীবীদের নিয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব, যা তাদের পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়তা করবে।

শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের নার্সিং ইনসট্রাক্টর জামাল উদ্দিন ভূইয়া বলেন, অনতিবিলম্বে ডিজিকে পদত্যাগ করতে হবে। এটি আমাদের এক দফা এক দাবি। না হলে সামনে কঠোর আন্দোলন করা হবে। 

রেজিস্টার্ড নার্স মেহেদী হাসান বলেন, আমরা কেন রোগী ছেড়ে আন্দোলনে। একজনের ভুল অসত্য ও অবমাননাকর বক্তব্যের কারণে দেশজুড়ে আন্দোলন হচ্ছে। অতি দ্রুত তার পদত্যাগ করতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে।

নার্সিং শিক্ষার্থী জিনিয়া আক্তার বলেন, ডিজি পদত্যাগের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। আমরা আন্দোলন করতে চাই না, আমরা সেবা করতে চাই। পাশাপাশি উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নার্সিং ইনসট্রাক্টর শামিমা নাসরিন শেলী বলেন, ডিজি আসলে নার্সদের কেউ না। উনি আমাদের বুঝবে না, তার অবশ্যই পদত্যাগ করতে হবে। আজ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হবে এরপর কঠোর আন্দোলন হবে। প্রশাসনিক দায়িত্বে অবশ্যই নার্সদের মধ্যে থেকে যোগ্যতা অনুয়ায়ী বসাতে হবে। 

গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক মাকসুরা নূর এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে আখ্যা দেন। তার এই মন্তব্য নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা