× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বশেমুরমেবির ৪র্থ উপাচার্য হিসেবে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী’র যোগদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০:২২ এএম

বশেমুরমেবির ৪র্থ উপাচার্য হিসেবে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী’র যোগদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ৪র্থ উপাচার্য হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) যোগদান করেছেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। 

গত ২ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে নির্বাহী শাখায় যোগদান করেন। তিনি চীন থেকে ‘মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স’, পাকিস্তানে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে ‘স্টাফ কোর্স’, ইউএস নেভাল ওয়ার কলেজ হতে ‘নেভাল স্টাফ কোর্স’, এনডিসি বাংলাদেশ থেকে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’, এনডিইউ চীনে ‘স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স’, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে ‘কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স’ সম্পন্ন করেন।


রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেন। তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন। এরপূর্বে তিনি সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) এবং কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সিনেট সদস্য ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা