× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই আমাদের নবান্ন

খালেদ হোসাইন

প্রকাশ : ১৪ মিনিট আগে

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

ধানের ক্ষেতে

আনন্দেতে

পরিশ্রমে

ওঠে মেতেÑ

কিষান এবং

কিষানি

প্রাণে বাজে 

বিষাণই।


যা মন টানে

আমন ধান

মন করে যায়

তা সন্ধান। 


নব অন্ন 

সবার জন্য 

নিয়ে আসে 

প্রাণের পণ্যÑ 


ধানের ঘ্রাণে

তাড়াতাড়ি

কন্যা আসে 

বাপের বাড়িÑ 


চুলার পাশে

সবাই আসে 

হাসতে সবাই 

ভালোবাসে।


ঝাল ও মিঠে

কত পিঠে

ক্ষীর ও পায়েস

প্রাণের আয়েশ। 


কার্তিক এবং 

অগ্রহায়ণ

প্রাণবন্ত 

সে আপ্যায়ন!


স্বাদে গন্ধে

মন আনন্দে 

ভরে ওঠেÑ 

জীবন ধন্য। 

এই নবান্ন 

সবার জন্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা