জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ৮ মিনিট আগে
অলংকরকণ : অনির্বাণ দাস, প্রথম শ্রেণি, চারুকলা, বরিশাল
শিউলি ফোটা সকাল তুমি
হিমেল হাওয়ার ঘর
কোত্থেকে যে পেলে হঠাৎ
এমন নতুন বর।
পেলে তুমি সোনালি ধান
এবং পিঠার ঝুলি
শিশিরমাখা ঘাসের সাথে
এমন কোলাকুলি।
যাত্রাপালার সুর পেয়েছ
মুখে জারিসারি
তোমার নাম কি হেমন্ত ভাই!
এসো আমার বাড়ি।