অপু বড়ুয়া
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১১:১৪ এএম
অলংকরণ : জয়ন্ত সরকার
শুকনো পাতা ঝুমুর ঝুম
মিষ্টি খুকুর ভাঙল ঘুম।
ডাকল কোথায় টুনটুনি
বাজল যেন ঝুনঝুনি।
ঝুনঝুনিতে মিষ্টি সুর
মনটা হারায় অচিনপুর।
অচিনপুরে মাঠের শেষ
রূপ-কাহিনীর পরীর দেশ।
খুকু যখন ঘুমিয়ে যায়
পরীর দেশে মন হারায়।