× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুম্‌ড়োপটাশ

সুকুমার রায়

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ১৩:১০ পিএম

৩০ অক্টোবর ১৮৮৭- ১০ সেপ্টেম্বর ১৯২৩
সুকুমার রায়। একজন প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। বরেণ্য এই সাহিত্যিকের সৃষ্টিসম্ভার আমাদের জন্য অপূর্ব রসের ভাঁড়ার। তার অমর সৃষ্টি ‘আবোল-তাবোল’ থেকে এই লেখাটি পুনঃপাঠ করিÑ

৩০ অক্টোবর ১৮৮৭- ১০ সেপ্টেম্বর ১৯২৩ সুকুমার রায়। একজন প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। বরেণ্য এই সাহিত্যিকের সৃষ্টিসম্ভার আমাদের জন্য অপূর্ব রসের ভাঁড়ার। তার অমর সৃষ্টি ‘আবোল-তাবোল’ থেকে এই লেখাটি পুনঃপাঠ করিÑ

(যদি) কুম্‌ড়োপটাশ নাচেÑ

খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে;

চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে;

চারপা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে!


                                                                  অলংকরণ : তানভীর মালেক

(যদি) কুম্‌ড়োপটাশ কাঁদেÑ

খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে;

উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে,

বেহাগ সুরে গাইবে খালি ‘রাধে কৃষ্ণ রাধে!’


(যদি) কুম্‌ড়োপটাশ হাসেÑ

থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে;

ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিসফাসে;

তিনটি বেলা উপোস্ ক’রে থাকবে শুয়ে ঘাসে!


(যদি) কুম্‌ড়োপটাশ ছোটেÑ

সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে;

হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে;

ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে!


(যদি) কুম্‌ড়োপটাশ ডাকেÑ

সবাই যেন শাম্‌লা এঁটে গামলা চ’ড়ে থাকে;

ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে;

শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে।


তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা,

কুম্‌ড়োপটাশ জান্‌তে পেলে বুঝ্‌বে তখন ঠেলা।

দেখবে তখন কোন্ কথাটি কেমন ক’রে ফলে,

আমায় তখন দোষ দিও না, আগেই রাখি ব’লে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা